• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

‘গানওয়ালাদের গান–২’: স্রোতের বাইরে সঙ্গীতচর্চার দ্বিতীয় আসর বনানীতে

বিনোদন ডেস্ক / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

 

বাণিজ্যিক সঙ্গীতের ভিড়ে এখনও কিছু শিল্পী আছেন, যারা গানকে কেবল পেশা নয়, আত্মপ্রকাশের ভাষা হিসেবে দেখেন। নিজেরাই লেখেন, সুর করেন, গেয়ে পৌঁছে দেন শ্রোতার হৃদয়ে। সেইসব সঙ্গীতযাত্রীদের নিয়েই আগামীকাল বনানীর যাত্রা বিরতি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়োজন ‘গানওয়ালাদের গান–২’।

‘আজব কারখানা’র পরিবেশনায় এই আয়োজনটি মূলত সেসব সিঙ্গার–সংরাইটারদের মিলনমেলা, যাদের গানে থাকে ব্যক্তিগত ভাবনা, অনুভব আর আলাদা দর্শন। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত হয়েছিল ‘গানওয়ালাদের গান’-এর প্রথম পর্ব, শ্রোতাদের ব্যাপক সাড়া পাওয়ার পর এবার দ্বিতীয় কিস্তি নিয়ে ফিরছে এই অনুষ্ঠান।

এবারের আসরে গান পরিবেশন করবেন সমকালীন সংগীতজগতের জনপ্রিয় শিল্পীরা—অটামনাল মুন, লাবিক কামাল গৌরব, খৈয়াম সানু সন্ধি, অ্যাঞ্জেল নূর, সোহান আলী, সাহস মোস্তাফিজ, নাহিদ হাসান ও সাদী শাহনেওয়াজ। তাদের কণ্ঠে শোনা যাবে ‘অন্য গ্রহের চাঁদ’, ‘তোমার পিছু ছাড়ব না’, ‘যদি আবার’, ‘তুমি আমার না হও’, ‘তুই আমার মন ভালো রে’, ‘বলোগো’সহ অসংখ্য জনপ্রিয় গান।

আয়োজনটি সম্পর্কে আজব কারখানার কর্ণধার ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, “বিশ্বজুড়ে যাদের বলা হয় সিঙ্গার–সংরাইটার, বাংলায় আমরা তাদেরই বলি ‘গানওয়ালা’। যারা নিজের জীবনের গল্প, দর্শন ও অনুভবকে গানে মিশিয়ে তোলেন—তাদের জন্যই এই আয়োজন। গতবারের সাড়া আমাদের আরও বড় পরিসরে আয়োজনের অনুপ্রেরণা দিয়েছে।”

‘গানওয়ালাদের গান–২’ অনুষ্ঠিত হবে আগামীকাল বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে—সাধারণ প্রবেশের জন্য ৭০০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা