• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

‎রংপুর–১: টাকার প্রলোভন ছাড়াই মানুষের ঢল, শোডাউনে জেগে উঠল জামায়াতের মাঠ

‎মোছাদ্দেক সৈকত, গংগাচড়া, রংপুর প্রতিনিধি / ৫৫৭ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫


‎রংপুর–১ আসনে আজ শুক্রবার সকালে গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত মোটরসাইকেল শোডাউন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার পথজুড়ে বিস্তৃত এই শোডাউন সদর ইউনিয়ন, আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি, তুলশীরহাট, সয়রাবাড়ি হয়ে বেতগাড়ি ইউনিয়ন পাড়ি দিয়ে রংপুর সিটির বুড়িরহাট ঈদগাহে গিয়ে শেষ হয়। আজকের শোডাউনে কাউকে কোনো ধরনের টাকা, সাহায্য বা ভাতা দেওয়া হয়নি—জামায়াতের ডাকে নেতাকর্মীরা সম্পূর্ণ স্বেচ্ছায় যোগ দিয়েছে বলে দলীয় নেতারা জানান।

‎শোডাউন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত মনোনীত এমপি প্রার্থী রায়হান সিরাজী বলেন, “দিনব্যাপী শোডাউনের পরিকল্পনা থাকলেও দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির কারণে জুমার আগেই শেষ করতে হলো।” তিনি আরও বলেন, “আজকে হাজার হাজার মোটরসাইকেল ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ।” তার বক্তব্য অনুযায়ী, লোকজন কেউ টাকার জন্য নয়, বরং দলীয় আহ্বানে নিজ উদ্যোগে যোগ দিয়েছে।

‎উপজেলা জামায়াতের শৃঙ্খলা বিভাগের প্রধান মাওলানা শোয়াইবুর রহমান বলেন, “শোডাউনে পাঁচ হাজারের বেশি মোটরসাইকেল অংশ নেয়। এর পাশাপাশি কার, মাইক্রোবাস, পিকআপও শোডাউনে ছিল। উপজেলার নয়টি ইউনিয়ন এবং সিটি করপোরেশনের আওতাভুক্ত সংসদীয় এলাকা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন।” তিনি স্পষ্টভাবে জানান, কাউকে কোনো টাকা বা আর্থিক সহায়তা দেওয়া হয়নি; সবাই দলীয় আহ্বানে নিজ দায়িত্ববোধ থেকে এসেছে।

‎শোডাউনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আবদুল গনি, উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, পরশুরাম থানা আমির অ্যাডভোকেট মাহাবুবুল আলম, সাবেক উপজেলা আমির অধ্যক্ষ শফিকুল আলম, উপজেলা নায়েবে আমির তাজউদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা। এলাকাবাসীর মতে, রংপুর–১ আসনে সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় স্বতঃস্ফূর্ত রাজনৈতিক সমাবেশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা