• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজবাড়ীতে ৫ দফা দাবি বাস্তবায়নে জামায়াতের বিক্ষোভ।।

উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি / ৭৩ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী পৌরসভার আজাদী ময়দান এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য দেন, জেলা আমীর ও রাজবাড়ী-১ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, রাজবাড়ী-২ আসনে মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর-রশিদ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, কর্মপরিষদ সদস্য প্রফেসর মো. হেলাল উদ্দিন, পৌর আমীর ডা. মো. হাফিজুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সৈয়দ আহমেদ, সেক্রেটারি মো. আলিমুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন জনগণের ন্যায্য দাবি। ড. ইউনূস সরকারের তিনটি মূল প্রতিশ্রুতিকে সামনে রেখে ক্ষমতা গ্রহণ করা হলেও এখন দেখা যাচ্ছে, একটি দলকে সুবিধা দিতে একই দিনে নির্বাচন ও গণভোটের ঘোষণা দেওয়া হয়েছে, যা জনগণ মেনে নেবে না। তারা আরও বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে ‘গণভোট’ আয়োজন করে দেশের জনগণকে হ্যাঁ–না ভোটের মাধ্যমে মতামত জানানোর সুযোগ দিতে হবে। এ দাবি উপেক্ষা করা হলে দেশের মানুষ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিট জামায়াত এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা