• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় জামায়াতের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ অনুষ্ঠিত

গোলাম মুক্তাদির সবুজ , দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১৭০ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহেরের পক্ষে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।২৯ নভেম্বর শনিবার সকাল ১০টায় দুপচাঁচিয়া পৌরসভার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে বর্ণাঢ্য এ র্যালি শুরু হয়ে তালোড়া পৌরসভার রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন রঙের দাঁড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে তারা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
এ উপলক্ষে বগুড়া-৩ আসনের পরিচালক কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুর নূরের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি কেএম হেলালুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, ছাত্রশিবির নেতা সাইয়েদ কুতুব সাব্বির, মোজাফ্ফর হোসেন, আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর আলী, তালোড়া পৌর জামায়াতের আমীর আব্দুল হাই বাবু প্রমুখ।এ সময় উপজেলা জামায়াতের সাবেক আমীর মুনসুর আলী, সাবেক সেক্রেটারি আশরাফ আলী, মতিউর রহমান, মাওলানা জালাল উদ্দিন, সহকারী সেক্রেটারি আজাহার হোসাইন, কর্মপরিষদ সদস্য সালারে আযম চৌধুরী, সাইফুল ইসলামসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দুপচাঁচিয়া ও তালোড়ার মানুষের উপস্থিতি প্রমাণ করে তারা শান্তি ও স্থিতিশীলতা চান। বক্তারা আরও দাবি করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে।শান্তির প্রতীক দাঁড়িপাল্লার গণজোয়াড় এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু-মুসলমান সবার ভালোবাসায় এ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী বিজয়ী হবে ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা