• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

উল্লাপাড়ার রাহুলিয়া গ্রামে মতবিনিময় করলেন জামায়াতের মাওলানা রফিকুল ইসলাম খান

জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি / ৬৯ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের রাহুলিয়া গ্রামে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গ্রামের মাঠসংলগ্ন স্থানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় এলাকার সার্বিক উন্নয়ন, স্থানীয় জনগণের নানান সমস্যা, সামাজিক নিরাপত্তা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়। মাওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত মানুষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন।

স্থানীয়রা জলাবদ্ধতা, রাস্তা-ঘাটের করুণ অবস্থা, কৃষি ইনপুটের সংকট, যাতায়াত অসুবিধা, নদীভাঙনের ক্ষতি, স্বাস্থ্যসেবার অনটনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন—“জনগণের সমস্যা সমাধানই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। আপনাদের যে কষ্টগুলো আছে, সেগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব। আপনাদের পাশে থাকতে চাই উন্নয়ন ও অধিকার আদায়ের পথে।”

তিনি আরও জানান, জনতার মতামতের ভিত্তিতেই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করা হবে এবং এলাকার উন্নয়ন কার্যক্রমকে বিজ্ঞানসম্মত ও গণমুখী করার চেষ্টা চলবে।

সভায় বড়পাঙ্গাসী ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও রাহুলিয়া গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে মাওলানা রফিকুল ইসলাম খান গ্রামবাসীর বাড়িতে বাড়িতে গিয়ে কুশলাদি বিনিময় করেন এবং অসুস্থ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশী মানুষের খোঁজখবর নেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর কোনো জাতীয় রাজনীতির নেতা তাদের গ্রামে এসে মানুষের কথা শুনেছেন—এতে তারা আশাবাদী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা