• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

গোলাম মুক্তাদির সবুজ , দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১৭২ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় পারভেজ প্রাং(২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত পারভেজ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমল কুড়াহার গ্রামের পারল প্রাং এর ছেলে। তিনি তার শ্বশুর বাড়ির কাহালুর বীরকেদারে বসবাস করতেন এবং আজাদ পাল্প এন্ড পেপার মিলের শ্রমিক ছিলেন। ১২জানুয়ারি সোমবার সকাল ১১টার সময় বগুড়া-নওগাঁ সড়কের মেইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পারভেজ মোটরসাইকেল নিয়ে পেপারমিল থেকে দুপচাঁচিয়ার দিকে আসছিল। ঘটনাস্থলে পৌঁছিলে নগুড়া থেকে বগুড়াগামী একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে।
দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নাসিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা