• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা আটক

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি / ১২২ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর একটি অভিযানে ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তির নাম আবুল কালাম আজাদ। তিনি পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে নিজ বাসায় অবস্থানকালে যৌথ বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নির্দিষ্ট অভিযোগের আলোকে এই অভিযান পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গ্রেপ্তারের পর আবুল কালাম আজাদকে পীরগঞ্জ থানায় নেওয়া হয়। তবে কোন মামলার ভিত্তিতে তাকে আটক দেখানো হয়েছে—এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ধারণা করা হচ্ছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা