• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

উল্লাপাড়ায় আকবর আলীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক / ১০৫ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই পারে সমাজ ও জাতিকে উন্নত করতে। শিক্ষাহীন জীবন প্রত্যেকের কাছে অন্ধকারের মত মনে হয়। দেশ, জাতি ও সভ্যতাকে উন্নত করতে চাইলে প্রত্যেক নাগরিককে উন্নত শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি সেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কারিগর। গতকাল সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় সিরাজগঞ্জ-৪, উল্লাপাড়া আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম আকবর আলী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন,ন্যায়,সত্য ও চাঁদামুক্ত আগামীতে সুন্দর সমাজ গড়তে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পাশে থাকুন। আপনারা পাশে থাকলে আমি এলাকার প্রতিটি মানুষকে শিক্ষিত করে গড়ে তুলে বেকারত্ব দুর করতে চাই। আমার অনুরোধ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করতে সহযোগিতা করবেন।
নির্বাচনী জনসভায় হাসিবুর রহমান হাসুর সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী,প্রার্থীর সহধর্মিণী লায়ন মোমেনা আলী,বিএনপি নেতা এম বেলাল হোসেন,হেলাল সরকার, জুয়েল রানা,জাহিদুল ইসলাম মিষ্টারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা