ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে বিজয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবেই শপথ নেবেন বলে সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো ব্যক্তি একাধিক আসনে জয়লাভ করলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে একটি আসন রেখে বাকিগুলো ছেড়ে দেওয়ার লিখিত সিদ্ধান্ত জানাতে হয়। সেই আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তারেক রহমান ঢাকা আসনটি রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষিত হবে এবং সেখানে পরবর্তীতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।