• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে রমজানের স্বাগত র‍্যালি অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি:শাহ্ মো মুশফিকুর রহমান / ২৪৮ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি ধাপেরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।

র‍্যালিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। এ সময় তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন শ্লোগান দেন এবং তাকওয়া, সংযম ও নৈতিকতা বৃদ্ধির আহ্বান জানান।
র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। এ মাসে ইবাদত-বন্দেগি বৃদ্ধি, অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি আদর্শ ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা