• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজবাড়ী‌তে ৩ দিনব‌্যাপী বই মেলার উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধী / ১২৬ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

মহান শহিদ দিবস ও আন্তর্জা‌তিক মার্তৃভাষা দিবস উপল‌ক্ষে রাজবাড়ীতে ৩ দিনব‌্যাপী বই মেলার উদ্বোধন অনুষ্ঠিত হ‌য়েছে।
শ‌নিবার বিকাল ৪ টার দিকে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ‌্যালয় প্রাঙ্গ‌নে বেলুন উড়ি‌য়ে আনুষ্ঠা‌নিক ভাবে বই মেলার উদ্বোধন ক‌রেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। উদ্বোধন শে‌ষে জেলা প্রশাসকসহ অ‌তি‌থিবৃন্দ মেলায় স্থানপ্রাপ্ত স্টোল গু‌লো প‌রিদর্শন ক‌রেন। এ সময় মেলায় আগত দর্শনার্থী, পাঠক, ক‌বি, লেখক‌দের পদচারনায় মুখ‌রিত হ‌য়ে ও‌ঠে বই মেলা প্রাঙ্গন। তা‌দের দা‌বি, মানুষকে স‌ঠিক প‌থে ফেরা‌তে বই পড়ার বিকল্প নাই। বই জ্ঞ‌া‌নের আলো। তাই বইয়ের প্রতি সবাইকে আগ্রহি ক‌রে গ‌ড়ে তুল‌তে হ‌বে। পাঠক ও ক্রেতারদের আগ্রহ বাড়‌লে ক‌বি-‌লেখ‌ক‌দের লেখার প্রতি আগ্রহ বাড়‌বে।
এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর‌শেদ, জেলা প‌রিষ‌দের প্রধান নির্বাহী হুমায়ুন ক‌বির, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা ক‌লে‌জের অধ‌্যক্ষ প্রফেসর রিজ‌ভী জামান, বাংলা‌দেশ রেড‌ ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটে সহ-সভাপ‌তি মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএন‌পি নেতা গাজী আহসান হাবিবসহ বীর মু‌ক্তি‌যোদ্ধা, কবি, লেখক, ছাড়াকার, পাঠাক সহ অ‌নেকে উপ‌স্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার ব‌লেন, আজ থেকে রাজবাড়ী‌তে তিন দিনব‌্যাপী মেলা শুরু হ‌য়েছে। এখা‌নে লেখক, পাঠাক, ছড়াকার, সাংস্কৃ‌তিক কর্মীসহ সবার জন‌্য বই প্রদর্শনী ও বিক্রয়ের জন‌্য স্থান রাখা হ‌য়েছে। ‌মেলায় এসে সবাই বই পড়া ও ভাষা সম্প‌র্কে অবগত হবার পাশাপা‌শি সবাইকে বাংলা ভাষা চর্চায় অনুপ্রা‌ণিত হবার আহ্বান জানানো হয়। প‌রে দিবস‌টি উপল‌ক্ষে আলোচনা সভা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা