• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের সঙ্গে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময়

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২০১ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের সঙ্গে দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ২৪ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সান্তাহারস্থ তার কার্যালয়ে ফুলের শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, দুপচাঁচিয়া এলাকায় চাঁদাবাজী, মাদক, জুয়া নির্মূলে দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করবো। এছাড়াও এলাকার রাস্তা, স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন করা হবে। এক্ষেত্রে সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতা কামনা করছি এবং আপনাদের পত্রিকায় এসব বিষয়গুলো তুলে ধরবে হবে। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, সহসভাপতি এম,ডি শিমুল, শহীদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, সহসাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী শিশির, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, সদস্য আবু আব্দুল্লাহ প্রিন্স, আজিজুল হক, আবু রায়হান চৌধুরী, কুতুবুল আলম, বেলাল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা