• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়ায় পাঠকবন্ধুর নতুন কমিটি: সভাপতি নাজমুল,সাধারণ সম্পাদক এমদাদুল হক

বগুড়া প্রতিনিধি  / ১৩৫ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

পাঠাভ্যাস গড়ে তোলা,জ্ঞানচর্চা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে ‘আজকের পত্রিকার স্বেচ্ছাসেবী সংগঠন পাঠকবন্ধু’-এর বগুড়া জেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

​সংগঠনটিকে সঠিক দিকনির্দেশনা দিতে গঠিত পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রহমান সাগর। উপদেষ্টা হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম (বাবু বসুধা), তাইজুল ইসলাম রোম, প্রভাষক অপূর্ব কর্মকার এবং কৃষিবিদ মাহমুদুল হক মাহমুদ।

নতুন কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান আনান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এমদাদুল হক রনি। কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে শামীম রেজা ও সোহান, যুগ্ম সম্পাদক বায়জিদ বোস্তামী ও সাকিব হোসাইন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক কমল আগারওয়াল,প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির হাসান মিঠু, কোষাধ্যক্ষ শিহাব হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পারভীন নাহার এবং সমাজকল্যাণ সম্পাদক মিলা মঞ্জুষা দায়িত্ব পেয়েছেন।

​এছাড়া তথ্য ও গবেষণা সম্পাদক পদে মেহেদী হাসান রুবেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাফি বিন মাহমুদ, ক্রীড়া সম্পাদক রাতুল হোসেন এবং নারী বিষয়ক সম্পাদক হিসেবে পান্না বিনতে কাদের ও মোছাঃ ইস্মতারা পারভীন (পাপিয়া) নির্বাচিত হয়েছেন। কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাফিল কামাল, মশিউর রহমান বিদ্যুত, আরেফিন লোটন, ফারুক আহম্মেদ পিটু, এনাম মাসকুরুল ও সাকিল আহম্মেদ।

​প্রধান উপদেষ্টা এম রহমান সাগর বলেন, আলোকিত সমাজ গঠনে পাঠাভ্যাসের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে বইমুখী করতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভাপতি নাজমুল হাসান আনান জানান, নিয়মিত পাঠচক্র ও সামাজিক উদ্যোগের মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই তাদের মূল লক্ষ্য। সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি জানান, দ্রুতই জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইউনিট গঠনের মাধ্যমে কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন কমিটির মাধ্যমে নিয়মিত পাঠচক্র, রক্তদান কর্মসূচি, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, বৃক্ষরোপণ,পরিবেশ সচেতনতা কার্যক্রম এবং বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হবে।সংগঠনের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী, পাঠকপ্রেমী ও সমাজের সচেতন মানুষকে এ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা