• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক / ১০৮ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

বগুড়া শহরের মাহবুব নগর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) সকালে হামলার শিকার হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত সাইফুল ইসলাম ওই এলাকার নওশেদ আলীর ছেলে। তিনি ব্যবসার পাশাপাশি স্থানীয় একটি মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করতেন।

​পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাহবুব নগর এলাকায় প্রতিপক্ষের একদল সন্ত্রাসী সাইফুলের ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

​শজিমেক হাসপাতালে সাইফুলের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। স্বজনরা বিকেলে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন, কিন্তু পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

​নিহতের ছেলের দাবি, জমিজমা নিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তার বাবার দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই শত্রুতার জেরে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

​হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা