• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি ইরানের, শত্রুদের অনুতপ্ত হতে হবে: আলী লারিজানি

অনলাইন ডেস্ক / ১০৭ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

আমেরিকার যেকোনো আগ্রাসন মোকাবিলায় ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সাফ জানিয়ে দেন যে, আত্মরক্ষার সক্ষমতায় ইরান আমেরিকার চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে।

​লারিজানি তার বক্তব্যে ইরানের শান্তির ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, গত ৩০০ বছরে ইরান কখনো কোনো যুদ্ধের সূচনা করেনি। দেশটির সশস্ত্র বাহিনী সবসময় কেবল আক্রান্ত হওয়ার পরই প্রতিরোধ গড়ে তুলেছে, আগ বাড়িয়ে কখনোই কোনো দেশের ওপর হামলা চালায়নি। তবে ৬ হাজার বছরের প্রাচীন সভ্যতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান যেকোনো ত্যাগ স্বীকার করতে দ্বিধা করবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

​তিনি আরও উল্লেখ করেন যে, শত্রুপক্ষ যদি ইরানের শক্তি নিয়ে ভুল ধারণা পোষণ করে বা ভুল হিসাব কষে, তবে তাদের অচিরেই অনুতপ্ত হতে হবে। স্বৈরাচারের বিরুদ্ধে ইরানের অবস্থান সবসময়ই আপসহীন। দীর্ঘমেয়াদি যেকোনো সংঘাত মোকাবিলায় ইরানের সামরিক ও মানসিক যে সক্ষমতা রয়েছে, তা প্রতিপক্ষকে কড়া জবাব দেওয়ার জন্য যথেষ্ট বলে তিনি দাবি করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা