• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

জনগণের সেবায় গাফিলতি করলে কঠোর ব্যবস্থা: সিদ্ধিরগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক / ১০৭ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

জনগণের সেবায় অবহেলা ও অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

​পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অফিসে উপস্থিত না পেয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন। জানা গেছে, মন্ত্রী আসার পর প্রায় আধাঘণ্টা অফিসের বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করেন, যা উপস্থিত সাধারণ মানুষের নজর কাড়ে। কর্মকর্তাদের এই দায়িত্বজ্ঞানহীনতায় ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কল্যাণের জন্যই কাজ করবে। ভূমি অফিসে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না।”

​ভূমি প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান যে, সরকারের মূল লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়া। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “দায়িত্ব পালনে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি কোনো কর্মকর্তা-কর্মচারী জনগণকে সেবা দিতে গড়িমসি করেন বা অসহযোগিতা করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”

​প্রতিমন্ত্রীর এই ঝটিকা সফরের মাধ্যমে সারা দেশের ভূমি অফিসগুলোতে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা