• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সোহেল রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সমবায় কর্মকর্তা ফাতেমা তুজ জহুরা ও ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মতিউর রহমান।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় করণীয় বিষয়ে বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন নিয়ন্ত্রন, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং আহতদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা