• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শিবগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্নদের ভ্যানগাড়ি দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সোহেল রানা, শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ১১৬ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন ১০ জন মানুষের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গতকাল শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব ভ্যানগাড়ি বিতরণ করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের আত্মনির্ভরশীল করে তুলতে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পরে শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে অংশ নেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে এবং শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রশিদুর রহমান রানার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান ও শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক বাবু রতন রায়, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পবন রায়, মোহনা টিভি বগুড়া প্রতিনিধি আতিকুর রহমান, শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম ডিউ, সাংবাদিক কামরুল হাসান, আসাদুল্লাহ, আব্দুর রহিম,মিজান,সোহেল রানা সহ স্থানীয় সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা