• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজবাড়ী গোয়ালন্দে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধী / ১২৩ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মো. নুরু খাঁ’কে (৪০) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নুরু খাঁ গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর ভোলাই মাতুব্বর পাড়া গ্রামের মৃত দুলাল খাঁর ছেলে।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মার্চ) ভোর রাতে গোয়ালন্দ উপজেলার নতুন ব্রীজ এলাকা থেকে নুরু খা’কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদারীপুর জেলার শিবচর থানায়, ফরিদপুর জেলার সালথা থানায়, পটুয়াখালী সদর থানায়, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার দুটি মামলাতেও তিনি সন্দেহভাজন আসামি।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে নুরু খা’কে গ্রেপ্তার করা হয়। পরে তার পিসিপিআর যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা