• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

পহেলা বৈশাখে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৯১ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষের (১৪ এপ্রিল) দিনটিকে ঘিরে দেশের কৃষকদের জন্য বড় উপহার নিয়ে আসছে সরকার। ওই দিন দেশব্যাপী বহুল প্রতীক্ষিত ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা, ভর্তুকি ও আধুনিক সেবা প্রাপ্তি আরও সহজ এবং স্বচ্ছ করার লক্ষ্যেই এই ডিজিটাল কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

​বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ ছাড়া আরও অংশ নেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

​সংশ্লিষ্টরা মনে করছেন, এই কৃষক কার্ড প্রবর্তনের মাধ্যমে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ সরাসরি কৃষকের হাতে পৌঁছানো নিশ্চিত হবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে। পহেলা বৈশাখে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পর্যায়ক্রমে সারা দেশের প্রান্তিক কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা