• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ভুল স্বীকার করে ফেসবুকে ক্ষমা চাইলেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক / ১০৩ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

নিজের অনিচ্ছাকৃত ভুল এবং আচরণের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১৮ মার্চ) ভোরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি ভবিষ্যতে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার অঙ্গীকার ব্যক্ত করেন।

​ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, গত কয়েকদিনে রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, বয়োজ্যেষ্ঠ বন্ধু এবং সহযোদ্ধাদের কাছ থেকে তিনি গঠনমূলক আলোচনার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছেন। ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা এবং অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকার পরামর্শগুলো তিনি বিনয়ের সঙ্গে গ্রহণ করেছেন। তিনি উল্লেখ করেন, তার কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এবং আগামীতে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য গঠনমূলকভাবে কাজ করে যেতে চান।

​এই আত্মিক পরিবর্তনের অংশ হিসেবে তিনি গত রাতে ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইল আদায় করেছেন বলেও জানান। এনসিপির এই নেতার এমন নমনীয় অবস্থান এবং ক্ষমা প্রার্থনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা