• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

নিশোর ‘দম’-এ মুগ্ধ মেহজাবীন: রনির পরিচালনাকে বললেন ‘দুর্দান্ত কামব্যাক’

অনলাইন ডেস্ক / ৯৮ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমা ‘দম’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত রেদওয়ান রনির এই তৃতীয় চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিন থেকেই স্টার সিনেপ্লেক্সসহ দেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শক চাহিদার শীর্ষে রয়েছে। সাধারণ দর্শকদের পাশাপাশি এবার সিনেমাটি দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী।

​নিজের ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক দীর্ঘ পোস্টে মেহজাবীন ‘দম’ সিনেমাটিকে একটি ‘এক্সেপশনাল এক্সপেরিয়েন্স’ বা ব্যতিক্রমী অভিজ্ঞতা হিসেবে অভিহিত করেন। তিনি লিখেন, “একজন দর্শক হিসেবে মনে হয়েছে আমি যেন অন্য এক জগত আফগানিস্তানে চলে গেছি। পুরোটা সময় এক দমবন্ধ করা অনুভূতি কাজ করেছে। নূরের সাথে সাথে নিজেকেও বারবার বন্দি মনে হয়েছে, আর রানির জন্য খুব কষ্ট লেগেছে।” পুরো সিনেমাজুড়ে প্রধান চরিত্র ‘নূর’ যেন বেঁচে থাকে—এমন এক টানটান উত্তেজনা কাজ করার কথা জানান তিনি।

​অভিনেতা আফরান নিশোর অভিনয়ের ভূয়সী প্রশংসা করে মেহজাবীন আরও লিখেন, “আফরান নিশো যেভাবে নূর চরিত্রটি ফুটিয়ে তুলেছেন, তাতে তিনি নিজের জন্য একটি নতুন বেঞ্চমার্ক সেট করেছেন। রানির চরিত্রে পূজা চেরি ছিলেন দারুণ আর চঞ্চল চৌধুরী বরাবরের মতোই সেরা; তাঁর কমেডি টাইমিং ছিল দেখার মতো।” দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফেরা পরিচালক রেদওয়ান রনিকে অভিনন্দন জানিয়ে তিনি একে একটি ‘দুর্দান্ত কামব্যাক’ বলে উল্লেখ করেন।

​এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটিতে দীর্ঘ বিরতির পর অভিনয় করেছেন প্রবীণ অভিনেত্রী ডলি জহুর। বিদেশের মাটিতে প্রতিকূল পরিবেশে শুটিং করা এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনিসহ একঝাঁক প্রতিভাবান লেখক। মেহজাবীনের মতে, পুরো টিমের পরিশ্রম পর্দায় স্পষ্ট এবং এটি কেবল একটি সিনেমা নয়, বরং দর্শকদের জন্য ছিল এক রোমাঞ্চকর যাত্রা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা