• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

তেল নিয়ে হাহাকার ও হাঙ্গামা: রাজবাড়ীতে সিরিয়াল ভেঙে তেল নিতে গিয়ে সংঘর্ষ, আহত ২

অনলাইন ডেস্ক / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

রাজবাড়ীর কালুখালীতে জ্বালানি তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) রাত পৌনে ১০টার দিকে উপজেলার মোহনপুর এলাকার ‘শেখ ফিলিং স্টেশনে’ এই ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রভাবে রাতে ওই ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। এ সময় কয়েকজন যুবক সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করলে লাইনে দাঁড়িয়ে থাকা অন্যদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। হঠাৎ শুরু হওয়া এই সংঘর্ষে সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পাম্প কর্তৃপক্ষ সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হয়।

​কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেলের লাইনে দাঁড়ানো নিয়ে উত্তেজনার একপর্যায়ে এক যুবক তাঁর হাতে থাকা চাবির রিং দিয়ে অন্য একজনের মাথায় আঘাত করেন। এতে ওই ব্যক্তির মাথায় ক্ষত সৃষ্টি হয়ে রক্তপাত শুরু হয়। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

​পুলিশ আরও জানায়, ঘটনার একপক্ষ পাম্প মালিকের আত্মীয় হওয়ায় পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারত। তবে পরবর্তীতে পাম্প কর্তৃপক্ষের মধ্যস্থতায় উভয় পক্ষের পরিবার ঘটনাস্থলে এসে বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করে নেয়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা