• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়ায় শিশুমৃত্যু, হামের উপসর্গে চিকিৎসাধীন আরও ১০ শিশু

অনলাইন ডেস্ক / ৯৭ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে হুমায়রা নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়।
হাসপাতালের উপপরিচালক ডা. মো. মনজুর-এ-মুর্শেদ জানান, শিশুটির শরীরে হামের মতো র‍্যাশ দেখা গিয়েছিল এবং ওই উপসর্গ নিয়েই তাকে আগের দিন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত মৃত্যু হয়।
তিনি আরও জানান, হামের উপসর্গ থাকা রোগীদের জন্য হাসপাতালের শিশু ওয়ার্ডে আলাদা আইসোলেশন ব্যবস্থা চালু করা হয়েছে। বর্তমানে একই ধরনের উপসর্গ নিয়ে আরও ১০ জন শিশু সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে এখন পর্যন্ত ১৮ জন শিশুর নমুনা পরীক্ষা করা হলেও কারও শরীরে হাম শনাক্ত হয়নি বলে জানিয়েছেন এই কর্মকর্তা। মৃত শিশুটির নমুনা সংগ্রহের চেষ্টা করা হলেও অভিভাবকদের অনুমতি না পাওয়ায় তা করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা