• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজবাড়ী পাংশায় গণধর্ষণের অভিযোগে তরুণদল নেতাসহ ৩ জন আসামি, গ্রেপ্তার ১*

রাজবাড়ী প্রতিনিধি / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রাশেদুজ্জামান রাশেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজন আসামি পলাতক রয়েছে, যাদের মধ্যে একজন স্থানীয় তরুণদল নেতা।
গ্রেপ্তার রাশেদুজ্জামান রাশেদ পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ধানুরিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি এ মামলার ২ নম্বর আসামি। মামলার প্রধান আসামি পাংশা পৌর তরুণদলের সভাপতি হাসিবুর রহমান অন্তর এবং ৩ নম্বর আসামি তার গাড়িচালক বরকত মুন্সি বর্তমানে পলাতক রয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গত বুধবার (৩১ মার্চ) রাত দেড়টার দিকে পাংশা শহরের দত্ত মার্কেট এলাকার সামনে থেকে অভিযান চালিয়ে রাশেদুজ্জামান রাশেদকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মো. আব্দুল গনি।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ দুপুর আড়াইটার দিকে ভুক্তভোগী নারী কুষ্টিয়া থেকে পাংশায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে আসেন। পরে কুষ্টিয়ায় ফেরার জন্য পাংশার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় অপেক্ষা করার সময় আসামিরা তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়। এরপর বিভিন্ন স্থানে ঘোরানোর পর মাইক্রোবাসের ভেতরে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাকে কুষ্টিয়া সদর উপজেলার একটি নির্জন স্থানে ফেলে রেখে যায় আসামিরা। পরে অসুস্থ অবস্থায় তিনি কুষ্টিয়া সদর থানায় যান এবং সেখান থেকে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে ৩১ মার্চ রাতে তিনি পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।
ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা