• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

প্রতারণা মামলায় আবারও জেলে গায়ক নোবেল

অনলাইন ডেস্ক / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

প্রেমিকার সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় জামিনের শর্ত ভঙ্গ করায় আবারও কারাগারে যেতে হলো সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত শুনানি শেষে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, এর আগে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়ার পর ২৪ ফেব্রুয়ারি আপসের শর্তে জামিন পান নোবেল। তবে জামিনে থাকাকালে তিনি শর্তগুলো যথাযথভাবে পালন করেননি বলে অভিযোগ তোলে বাদীপক্ষ। পরে আদালতে হাজিরার দিনে বাদীপক্ষের আইনজীবী জামিন বাতিলের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মামলার এজাহারে বলা হয়, আনাননিয়া শবনম রোজ নামে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং প্রেমের সম্পর্ক গড়ে তুলে ২০২৩ থেকে ২০২৪ সালের মাঝামাঝি সময় পর্যন্ত তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার টাকার বেশি আত্মসাৎ করেছেন নোবেল।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত ৭ জানুয়ারি আদালতে প্রতিবেদন জমা দেয়, যেখানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
এই মামলায় নোবেলের পাশাপাশি তার মা, স্ত্রী, সহকারী ও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এর আগে গ্রেপ্তার হয়ে শর্তসাপেক্ষে মুক্তি পেলেও শেষ পর্যন্ত সেই সুযোগ ধরে রাখতে পারেননি এই আলোচিত গায়ক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা