• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গ্রেফতার মাদক কারবারি জহুরুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার বত্রিশ হাজারী গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে

সাদুল্লাহপুর থানা / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সাদুল্লাপুরে ৩ কেজি গাঁজা জব্দসহ গ্রেফতার ১

গাইবান্ধা প্রতিনিধি: শাহ্ মোঃ মুশফিকুর রহমান

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তিন কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। একইসাথে জহুরুল ইসলাম (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার মহাসড়কে ধাপেরহাটের আখ ক্রয়কেন্দ্রের সামনে একটি যাত্রীবাহী বাস তল্লাসি করে এসব গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার মাদক কারবারি জহুরুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার বত্রিশ হাজারী গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী হক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালানো হয়। এতে সিটে বসা জহুরুল ইসলামের ব্যাগের ভেতর থেকে তিন কেজি গাঁজা জব্দ করা হয়।

এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হালদার বলেন, অভিযানকালে অভিযুক্ত মাদক কারবারি জহুরুল ইসলামকে গ্রেফতার করার সময় আরেক কারবারি কৌশলে পালিয়ে যায়। এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা