• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ

আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি / ১৬৫ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

 

জয়পুরহাট প্রেসক্লাবে এক প্রতিবাদ সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যবসায়ী মোঃ আজিজুর রহমান তার বিরুদ্ধে আনা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৭ এপ্রিল একই স্থানে তার বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ সম্মেলন করা হয়। এতে মোঃ মাহফুজুল হক কুপরামর্শ দিয়ে মোঃ তারেক হাসান (মিঠু)-কে ব্যবহার করে তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উপস্থাপন করান।
তিনি জানান, তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, মিথ্যা মামলা, মারধর ও নারী আটকে রাখার মতো গুরুতর অভিযোগ আনা হলেও এসব সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

আজিজুর রহমান জানান, ১৯৭৫ সালে দানকৃত হানাইল মাদ্রাসার ৫৫ শতক জমি ২০২০ সালে জেলা প্রশাসকের অনুমোদনক্রমে ছাত্রাবাস নির্মাণের প্রয়োজনে তার কাছে বিক্রয় করা হয়। পরবর্তীতে ২০২২ সালে জমিতে প্রাচীর নির্মাণের সময় মাহফুজুল হক একটি কথিত ২০১২ সালের ২.৫ শতকের দলিল দেখিয়ে মালিকানা দাবি করেন।
এ নিয়ে দায়ের হওয়া ল্যান্ড সার্ভে মামলায় ২০২৫ সালে আদালত আজিজুর রহমানের পক্ষে রায় দেন। পরবর্তীতে করা আপিল মামলাও ৩১ মার্চ ২০২৬ তারিখে তার পক্ষেই নিষ্পত্তি হয়।

তিনি অভিযোগ করেন, জমি সংক্রান্ত মামলায় পরাজিত হয়ে প্রতিপক্ষ তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও অপপ্রচার চালাচ্ছে।
অপহরণ ও শিশু সংক্রান্ত মামলা নং- ১৯/২০২৬ দায়ের করা হয়েছে, যা তিনি সম্পূর্ণ মিথ্যা দাবি করেন
চাঁদাবাজির অভিযোগে তিনি নিজেই ২২৫পি ধারায় একটি মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন
এছাড়া মাহফুজুল হকের বিরুদ্ধে আদালত প্রতারণার আরেকটি মামলা (তারিখ: ১৮/১১/২০২৫) রয়েছে, যার চার্জশিট প্রস্তুত হয়েছে
তিনি আরও দাবি করেন, থানায় অভিযোগ করতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

আজিজুর রহমান অভিযোগ করেন, পহেলা বৈশাখ (১৪ এপ্রিল ২০২৬) দুপুরে মোঃ আব্দুল আলিম, মাহফুজুল হকসহ কয়েকজন তার বাসায় জোরপূর্বক প্রবেশ করে। সে সময় বাসায় কোনো পুরুষ সদস্য না থাকায় তার স্ত্রী ও পুত্রবধূকে একটি কক্ষে আটকে রাখা হয় এবং ফাহিমা আক্তার ফুলকে শ্বাসরোধের চেষ্টা করা হয়।
এসময় আলমারির চাবি নিয়ে স্বর্ণালংকার লুট করে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় আব্দুল আলিমকে আটক করা হয় এবং অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ২৪/১১০ (৪২৩JM), তারিখ: ১৪/০৪/২০২৬)।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কিশোরী ফাহিমা আক্তার ফুলের জবানবন্দি তুলে ধরা হয়, যেখানে তিনি নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে সৎ পিতা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন এবং নিজের ইচ্ছায় খালার বাসায় আশ্রয় নেওয়ার কথা জানান।
এছাড়া তার পিতা মাহমুদুল হাসানও জবানবন্দিতে উল্লেখ করেন, মেয়ের নিরাপত্তার জন্য তাকে আত্মীয়ের বাসায় রাখা হয়েছিল এবং অপহরণের অভিযোগটি মিথ্যা।

সংবাদ সম্মেলনে মোঃ আজিজুর রহমান দাবি জানান,তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্ত করা হোক, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক, শেষে তিনি বলেন, “আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি চক্র পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ন্যায়বিচার প্রত্যাশা করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা