• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গ্যাস-তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় সিপিবি’র বিক্ষোভ

আঃ রাজ্জাক সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি / ৮৩ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং বন্ধ, সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য বন্ধের দাবিতে গ্যাস-তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটি। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে জেলা সিপিবি’র সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার, জেলা কমিটির সদস্য এমদাদুল হক মিলন, জাহাঙ্গীর আলম মন্ডল, ফুলছড়ি উপজেলা নেতা আব্দুল্লাহ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, গ্যাসের দাম সতের দিনে ছয়শত টাকা বৃদ্ধি করা কোনভাবেই গ্রহনযোগ্য নয়। বিশ্ববাজারে যখন তেলের দাম কমছে তখন ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধি করা হলো। তারা অবিলম্বে গনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। সেইসাথে বিদ্যুতের লোডশেডিং এ জনজীবনে দুর্ভোগের উল্লেখ করে বক্তারা অবিলম্বে তা বন্ধের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা