• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

মিঠাপুকুরের আদলে পলাশবাড়ীতেও সাংবাদিকদের জন্য জ্বালানি সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ / ১১৪ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মিঠাপুকুরের আদলে পলাশবাড়ীতেও সাংবাদিকদের জন্য জ্বালানি সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য জ্বালানি সরবরাহে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের প্রতি দাবি উঠেছে।

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি চিঠির প্রেক্ষিতে এ দাবি জোরালো হয়ে উঠেছে।

জানা গেছে, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিসিয়াল পত্রে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত যানবাহনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহে সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিয়মিত চলাচলের প্রয়োজন হয়, যা নিরবচ্ছিন্ন রাখতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ।

এ প্রেক্ষিতে পলাশবাড়ী উপজেলার সাংবাদিকরা মনে করছেন, তারাও প্রতিদিন ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করছেন। তাই মিঠাপুকুর উপজেলার মতো পলাশবাড়ীতেও সাংবাদিকদের জন্য অনুরূপ সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

স্থানীয় সাংবাদিকরা জানান, সংবাদ সংগ্রহের কাজে নিয়মিত দূরদূরান্তে যাতায়াত করতে হয়, ফলে জ্বালানি একটি বড় বিষয় হয়ে দাঁড়ায়। এ অবস্থায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জ্বালানি সরবরাহে প্রয়োজনীয় সহযোগিতা পেলে তারা আরও গতিশীলভাবে দায়িত্ব পালন করতে পারবেন।

সচেতন মহল মনে করছে, গণমাধ্যম কর্মীদের সহায়তায় এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে তথ্যপ্রবাহ আরও শক্তিশালী হবে এবং জনসেবামূলক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কামনা করেছেন স্থানীয় সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা