• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

শেরপুর বগুড়া প্রতিনিধি / ১১১ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

 

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে ঘটনাটি তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম এই তদন্ত কার্যক্রম শুরু করেন। অব্যাহতিপ্রাপ্তরা হলেন, কেন্দ্র সচিব ও শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও: হাফিজুল রহমান, হল সুপার হায়দার আলী এবং কক্ষ পরিদর্শক আছমা খাতুন, জুয়াইরিয়া সুলতানা, কাওছার আহম্মেদ ও মামুনুর রশিদ।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ২৬ এপ্রিল গণিত (কোড: ১০৮) পরীক্ষার দিন শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণে গুরুতর অনিয়ম ঘটে। কেন্দ্রের ৮ নম্বর কক্ষে ২৬ জন নিয়মিত পরীক্ষার্থীকে অনিয়মিতদের জন্য বরাদ্দকৃত ‘মেঘনা সেট’-এর প্রশ্ন দেওয়া হয়। অন্যদিকে, ৯ নম্বর কক্ষে ২৯ জন অনিয়মিত পরীক্ষার্থীর মধ্যে ২৬ জনকে নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্ন সরবরাহ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সোমবার (২৭ এপ্রিল) বিকেলে এই অনিময়ের অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইদুজ্জামান হিমু অভিযুক্ত ওই ৬ জনকে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতির নির্দেশ দেন। বিষয়টি তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং তারা আজ থেকে কাজ শুরু করেছেন।
তিনি আরও জানান, আগামীকাল বুধবার (২৯ এপ্রিল) তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে। প্রতিবেদনের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রশাসন পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা