• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় তুলে নিতে এসে গ্রামবাসীর হাতে আটক ৭

দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি / ৮১ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বড়িয়া গ্রামে ইমেলকে তুলে নিতে এসে গ্রামবাসী হাতে আটক হলেন ৭জন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটকৃতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠান। ৪জুলাই শনিবার সকালে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়িয়া গ্রামের ইমেল হোসেন ও আক্কেলপুর উপজেলা দুলালী ভেলনা গ্রামের আব্দুর রাজ্জাক লালুর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দুলালী মৌজায় জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনারদিন সকালে আব্দুর রাজ্জাক লালুর নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন বড়িয়া গ্রামে এসে ইমেল হোসেনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ইমেল হোসেন চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে লালুকে আটক করে। তবে তার সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে যান। পরে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে আরও কয়েকজন ঘটনাস্থলে এলে স্থানীয়রা তাদের মধ্যে আরও ছয়জনকে আটক করেন। আটককৃতরা হলেন আনোয়ার হোসেন (৩৪), আজিজুর (৫০), সাইফুল (৪৫), মাহফিজুল (৪৫), মুক্তার (৪০), আবু বকর সিদ্দিক (২৪)। এসময় বিক্ষুদ্ধ গ্রামবাসীরা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
ইমেল হোসেন দাবি করেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মামলা তুলে নেওয়ার জন্য প্রতিপক্ষ বিভিন্ন সময় তাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। শনিবারের ঘটনাও তারই ধারাবাহিকতা বলে তিনি অভিযোগ করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা