• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়ার শেরপুরে সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি: থানায় জিডি

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৯৫ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

বগুড়া শেরপুরের কুসুম্বী ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া এলাকায় সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গাড়ীদহ ইউনিয়নের হাজীপুর এলাকার মোঃ মাহমুদুল হাসানের ছেলে তানজিমুল ইসলাম শেরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে অভিযোগ করা হয়, ৯ সেপ্টেম্বর রবিবার ভোরে তানজিমুল ইসলামের বাবার লিজভুক্ত সম্পত্তিতে নির্মিত ইটের পাকা দেয়াল লোহার শাবল, লোহার দুর্মুস ও হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ভাঙচুরকারীদের বাধা দিলে তানজিমুল ইসলাম ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে জিডিতে উল্লেখ করা হয়। তারা হলেন কুসুম্বী ইউনিয়নের বাগড়া এলাকার (০১) মৃত আব্দুস সালামের ছেলে মোঃ মাইনুল হাসান , (০২) মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ ইমতিয়াজ আহমেদ , (০৩) নুরুল ঠিকাদারের ছেলে মোঃ মনির উদ্দিন, (০৪) জয়নাল প্রামানিকের ছেলে মোঃ আব্দুল মান্নান, (০৫) মৃত রিয়াজ প্রামানিকের ছেলে হোসেন প্রামানিক (০৬) এবং আব্দুল জলিলের ছেলে আব্দুল কালাম আজাদ।

এব্যাপারে অভিযুক্ত মো. মাইনুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি পরিক্ষার্থী হওয়ায় দীর্ঘদিন হলো রাজশাহীতে অবস্থান করছেন বলে জানান।

এঘটনায় শেরপুর থানার উপপরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে জিডি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা