• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’

অনলাইন ডেস্ক / ৮৮ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য উৎসব। প্রতিবছরই তার এই বিশেষ দিনকে ঘিরে শুরু হয় তাদের উন্মাদনা। এবার যেন তা আরো দ্বিগুণ হলো। কারণ, বিশেষ এই দিনে অফিশিয়াল ঘোষণা এলো শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর।
রবিবার সকালে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার। ১ মিনিট ১৩ সেকেন্ডের টিজার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় বইয়ে দিয়েছে।

 

টিজারটি পোস্ট করে শাহরুখ লিখেছেন, “শত দেশে বদনাম হয়েছে, দুনিয়া একটাই নাম দিয়েছে— ‘কিং’। সময় এসে গেছে।

টিজারের শুরুতেই শাহরুখের কণ্ঠে শোনা যায়, ‘কতটা খুন করেছি, মনে নাই। ভালো লোক না খারাপ লোক— কখনো জিজ্ঞেস করিনি।’ এই এক লাইনেই যেন ফিরিয়ে আনল ডন, রাইস আর জাওয়ানের সেই কিংবদন্তি ভঙ্গি।
ফার্স্ট লুকেই শাহরুখকে দেখা গেছে স্টাইলিশ উপস্থিতিতে। সাদা চুল, দাড়ি আর তীক্ষ্ণ দৃষ্টিতে এক স্টাইলিশ ম্যান।

টিজার দেখে ধারণা করা যাচ্ছে, ‘কিং’ হতে যাচ্ছে ফুল ফ্লেজড অ্যাকশন, যেখানে রাজত্ব করবে স্টাইল, থ্রিল আর অ্যাটিটিউড।

‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগেও পাঠান ও ওয়ার দিয়ে দর্শক মাতিয়েছেন। সিনেমাটিতে শাহরুখ ছাড়া আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা।

এ ছাড়া থাকছেন শাহরুখকন্যা সুহানা খান।

 

জানা গেছে, ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা