• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

উৎসবমুখর পরিবেশে রায়হান সিরাজী ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল রংপুর ১ আসনে

মোছাদ্দেক সৈকত, গংগাচড়া, রংপুর প্রতিনিধি / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

 

 

রংপুর-১ আসনের বিভিন্ন ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের ১ থেকে ৯ নং ওয়ার্ডের অংশগ্রহণে আজ মঙ্গলবার বর্ণিল আয়োজনে শুরু হলো ‘রায়হান সিরাজী ফুটবল টুর্নামেন্ট-২০২৫’। পাকুরিয়া শরীফ ডিগ্রি কলেজ মাঠে বিকাল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বড় বিল একাদশ ও বেতগাড়ি একাদশ। যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে পুরো আসনের প্রতিটি ইউনিয়নের দল অংশগ্রহণ করবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জনাব রায়হান সিরাজী। তিনি বলেন,
“খেলাধুলা মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে যুবসমাজকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চাকে আরও বিস্তৃত করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা আমির জনাব নায়েবুজ্জামান নায়েব। তিনি বলেন,
“এই টুর্নামেন্ট তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। আমরা চাই প্রতিটি তরুণ খেলাধুলার মাধ্যমে নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীলতাকে লালন করুক।”

এ ছাড়া বড় বিল এবং বেতগাড়ি ইউনিয়নের জামাতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উৎসাহ ও আনন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা